• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৩:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধুর সমাধিতে আমজনতার পুষ্পস্তবক অর্পণ

১৪ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬:৪৪

বঙ্গবন্ধুর সমাধিতে আমজনতার পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক: আমজনতা বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডেন্ট অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তিনি আমজনতা তথা সারা বিশ্বের নির্যাতিত ও নিপীড়িতদের কণ্ঠস্বর ছিলেন।

Ad

১৪ অক্টোবর শনিবার বিকেল ৫ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি একথা বলেন।

Ad
Ad

অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী বলেন, বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ভেতর দিয়েই প্রকাশ পেতো বাঙালির আশা-আকাঙ্ক্ষা, বেদনা, বিক্ষোভ। পাকিস্তানি শাসক আইয়ুব, ইয়াহিয়া, ভুট্টো, টিক্কা, নিজামীসহ সবার নামই ইতিহাসের পাতা থেকে বিলীন হয়ে গেছে। বঙ্গবন্ধুর নামে ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে।

এসময় আমজনতা বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাগ্রত মহানায়ক খ্যাত শিহাব রিফাত আলম বলেন, বঙ্গবন্ধু ছিলেন আমজনতার উন্নয়নের প্রতীক। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।

বঙ্গবন্ধুকে শ্রদ্ধার্ঘ অর্পণে আরও উপস্থিত ছিলেন শাহানা সুলতানা, জাবেদ নাসিম,  ফরহাদ হোসেন, কবি জান্নাতুল ফেরদৌসী, এডভোকেট মরিয়ম, বিপ্লবী আনোয়ার প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us