• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪৩:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাম্প্রদা‌য়িকতার বিষ বৃক্ষ সমূ‌লে উৎপাটন কর‌বে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

২১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৫৫:৫১

সাম্প্রদা‌য়িকতার বিষ বৃক্ষ সমূ‌লে উৎপাটন কর‌বে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আজকে একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। এই দিনে সাম্প্রদায়িকতার যে বীজবৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বীজবৃক্ষকে সমূলে তুলে ফেলব আমরা। এটাই আমাদের অঙ্গীকার বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Ad

২১ ফেব্রুয়ারি বুধবার সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ওবায়দুল কাদের বলেন, একুশে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। পরে স্বাধিকার সংগ্রামে বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরের স্বত্ব জাতীয়তাবাদের দিকনির্দেশনা আসে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে।

তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে বাংলাদেশের বিজয় হয়েছে। সেই বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি আজকে সারাবিশ্বে বিস্ময়ের। আমরা প্রথমে ভাষা যোদ্ধা। অতঃপর একাত্তরে আমরা বীর মুক্তিযোদ্ধা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০




Follow Us