• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪৪:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আগামীকাল মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

১০ মে ২০২৪ সকাল ০৮:৪৩:২০

আগামীকাল মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শান্তির সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামীকাল ১১ মে শনিবার বিকেল ৩টায়  মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় এ শান্তি সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

Ad

৯ মে বৃহস্পতিবার রাতে সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক মিনহাজুল ইসলাম মিজু এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা এ তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এতে কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে শনিবার মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় শান্তি সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। এর আগে উত্তর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখ এ আবেদন করেছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০


Follow Us