• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:২৬:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপির তারুণ্যের সমাবেশে ফ্রি চিকিৎসা দিচ্ছে ছাত্রদল

২৮ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০০

বিএনপির তারুণ্যের সমাবেশে ফ্রি চিকিৎসা দিচ্ছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে ঢাকা-সিলেট-ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে আয়োজন করা হয়েছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। এই সমাবেশে নেতাকর্মীদেরকে ফ্রি চিকিৎসার আয়োজন করেছে বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।    

Ad

২৮ মে বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ মঞ্চের বিপরীত পাশে এই সেবার আয়োজন করা হয়েছে। 

Ad
Ad

এ সময় বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আজকের সমাবেশে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। অতিরিক্ত গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। সেজন্য আমরা মানুষকে সেবা দিতে এই ক্যাম্প করেছি। 

তারা আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান এবং  ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us