• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৪:০৭:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিশৃঙ্খলার সঙ্গে জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারে না: সালাহউদ্দিন

১৯ অক্টোবর ২০২৫ দুপুর ০২:০৩:৪২

বিশৃঙ্খলার সঙ্গে জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারে না: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র নামধারীরা বিশৃঙ্খলা করেছে। সেখানে আওয়ামী ফ্যাসিবাদীরাও অনুপ্রবেশ করতে পারে। তবে সত্যিকারের জুলাই যোদ্ধারা এতে জড়িত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

Ad

১৯ অক্টোবর রোববার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

Ad
Ad

তিনি বলেন, দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে। এটি আমাদের জাতীয় জীবনের শক্তি। এর সঙ্গে জড়িত ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করার চেষ্টা করা হয়েছে। কোনোভাবেই তারা যাতে বিতর্কিত না হয় সেই চেষ্টা করেছি। বিএনপিকে অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোনো চেষ্টা সফল হবে না। এ সময় ক্ষমা চাওয়ার বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্যকে স্বাগতও জানান তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা একইসূত্রে গাথা। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অনেকেই মনে করে। এ সময় বিএনপির বক্তব্য খণ্ডিত করে অপব্যাখ্যা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us