• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৪২:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত তারেক রহমান গণসংবর্ধনা মঞ্চের দিকে

২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:১৪:২৯

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত তারেক রহমান গণসংবর্ধনা মঞ্চের দিকে

নিজস্ব প্রতিবেদক: বিমানবন্দর থেকে বেরিয়ে বুলেটপ্রুফ বাসে করে সেনাবাহিনী ও বিজিবির কড়া পাহারায় ৩০০ ফিটে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় রাস্তার দুপাশে অপেক্ষমাণ লাখো জনতা করতালি ও স্লোগানে তাকে অভিবাদন জানায়। সড়কের দুপাশে অপেক্ষমাণ জনতার দিকে হাত নেড়ে অভিনন্দনে সাড়া দিচ্ছেন তিনি।

Ad

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মী ও স্বজনদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান ধীরে ধীরে বেরিয়ে আসেন বিমানবন্দরের বাইরে।

Ad
Ad

আগে থেকেই রাখা বিশেষ বাসে চড়েন তারেক রহমান। এরপর রওনা হন রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন বিশাল গণসংবর্ধনা সমাবেশে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাস্তার দুপাশে অপেক্ষমাণ লাখো জনতার ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাচ্ছেন তারেক রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us