• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৩৫:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ

২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:৫০

যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত নয়টি আসনের ব্যালটে দেখা যাবে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। রাজনৈতিক সমঝোতা ও আইনি জটিলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Ad

দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে দীর্ঘদিনের মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি আটটি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এসব আসনে বিএনপির প্রার্থী না থাকায় ব্যালটে ধানের শীষ প্রতীকও থাকছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি আসন, যেখানে আদালতের আদেশে বিএনপির প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হয়েছে।

Ad
Ad

হিসাব অনুযায়ী, ৩০০ আসনের সংসদে বিএনপি পাঁচটি মিত্র দলকে মোট আটটি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে সর্বাধিক চারটি আসন পেয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বাকি চারটি আসন পেয়েছে গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি এবং গণঅধিকার পরিষদ। এসব আসনে সংশ্লিষ্ট দলগুলোর প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীক নিয়ে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এসব আসনে প্রার্থীরা হলেন—সিলেট-৫ এ দলের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ এ সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ এ মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি মাথাল প্রতীকে, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কোদাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে এবং ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এই আট আসনের বাইরে কুমিল্লা-৪ আসনে ভিন্ন কারণে ধানের শীষ প্রতীক ব্যালট থেকে বাদ পড়েছে। ঋণ খেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র আদালত চূড়ান্তভাবে বাতিল করায় ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না।

সব মিলিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নয়টি আসনের ব্যালটে অনুপস্থিত থাকবে বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ। যদিও এসব আসনের কয়েকটিতে বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের ইতোমধ্যে বহিষ্কার করেছে বিএনপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us