• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২১:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

একটি দল ধর্মকে আলু-পটলের মতো ব্যবহার করছে: রিজভী

৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৩:০৯

একটি দল ধর্মকে আলু-পটলের মতো ব্যবহার করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: একটি দল ধর্মকে আলু-পটলের মতো ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ে পবিত্র শব-ই-বরাত উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

Ad
Ad

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, নারীদের নিয়ে আমিরের করা অবমাননাকর বক্তব্যকে ঢাকার জন্যেই স্বাধীনতার ঘোষণা নিয়ে নতুন বিতর্ক শুরু করেছে দলটি।

রুহুল কবির রিজভী বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন তাদের মুখে স্বাধীনতার ঘোষণা শব্দটি মানায় না।

বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, ইসলামে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে নারীদেরকে, কিন্তু বর্তমানে একটি দল নারীদের সবচেয়ে নিকৃষ্টভাবে উপস্থাপন করছে।

নয়াপল্টনের এই দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির অন্যান্য নেতাকর্মী ও অনুসারীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us