• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ১১:৫৪:১৫ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান

৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:৫৯

জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দক্ষিণাঞ্চলের বরিশালে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Ad

৪ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টার দিকে তিনি বরিশালে পৌঁছান। নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

Ad
Ad

দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে নগরীজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে পুরো নগরী।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনসভায় বিএনপির পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরবেন দলের চেয়ারম্যান। নির্বাচনে জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে দলের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও দিকনির্দেশনা দেবেন তিনি এমনটাই আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

এ ছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন সমস্যা সমাধান এবং এখানকার মানুষের অধিকার রক্ষায় বিএনপি কীভাবে কাজ করবে, সে বিষয়েও বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

জনসভায় বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি মনোনীত ১৯ জন এবং শরিক দলের প্রার্থীরা মঞ্চে উপস্থিত থাকবেন। তাদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করবেন তারেক রহমান।

বরিশালের জনসমাবেশ শেষে দুপুরেই হেলিকপ্টারযোগে ফরিদপুরে পৌঁছে সেখানকার একটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us