• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৪৬:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব: জামায়াত আমির

৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৬:৪২

উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না।

Ad

৪ ফেব্রুয়ারিবুধবার কুড়িগ্রামে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

Ad
Ad

কুড়িগ্রামকে সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবে জামায়াত।

জামায়াত আমির বলেন, এই বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।

নারীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের। যে দেশে মায়ের নিরাপত্তা নেই সেই দেশ আমার হতে পারে না। আমরা এখানে জাত-ধর্ম দেখবো না। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এটা আমরা পালন করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us