• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২১:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর, ককটেল নিক্ষেপ

৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৬:০৬

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর, ককটেল নিক্ষেপ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনী অফিসে ভাঙচুর ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় অফিসে থাকা চারটি মোটরসাইকেলসহ চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। তবে নিক্ষেপ করা ককটেলগুলো বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

Ad

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়ক এবং পার্শ্ববর্তী হেলায় গ্রামের দুটি নির্বাচনী অফিসে এ হামলার ঘটনা ঘটে।

Ad
Ad

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের ছোট ভাই কাজল জানান, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় ঘটনার সময় অফিসে কোনো কর্মী বা সমর্থক উপস্থিত ছিলেন না। রাত ৮টার দিকে চারটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে এসে ভূষণ স্কুল সড়কের নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসে থাকা চারটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং কয়েকটি ককটেল নিক্ষেপ করে। পরে দুর্বৃত্তরা হেলায় গ্রামে অবস্থিত আরেকটি নির্বাচনী অফিসেও ভাঙচুর চালায়।

তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ প্রার্থীর মদদেই এ হামলার ঘটনা ঘটেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, ‘নির্বাচনী আইনশৃঙ্খলা টিমের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us