• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৫:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্বাগত র‍্যালি ও সমাবেশ

৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:৪৯

ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্বাগত র‍্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক বিশাল স্বাগত র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র‍্যালিটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Ad
Ad

কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে র‍্যালিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা মাথায় রঙিন ক্যাপ, হাতে সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা বহন করেন এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে র‍্যালিটি শাহবাগে পৌঁছালে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহ মাহফুজুল হক এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠার ৪৯ বছরে পদার্পণ করে দেশের ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিনের দমন-পীড়ন মোকাবিলা করে সংগঠনটি আজ একটি সুসংগঠিত ও দৃঢ় কাফেলায় রূপ নিয়েছে। একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও আদর্শিক বাংলাদেশ গঠনে ছাত্রশিবির অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি সকল ভেদাভেদ ভুলে দেশ গঠনের কাজে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগঠনের আপসহীন অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা ঐতিহাসিক শাহবাগের প্রসঙ্গ টেনে ছাত্রশিবিরের সাবেক নেতাদের স্মরণ করেন এবং বলেন, সময়ের পরিক্রমায় সংগঠনটি নানা প্রতিকূলতা অতিক্রম করে আজ একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যা আদর্শের শক্তির প্রতিফলন।

এ সময় শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, গণতান্ত্রিক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান মাহবুব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দেশের শান্তি, সমৃদ্ধি ও ছাত্রসমাজের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এবং র‍্যালি সফল করায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us