• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫১:২৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৭:৩৪

নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

Ad

জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির।

Ad
Ad

এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনসভা বিকেল ৩টায় শুরু হবে ও সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে, তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগ দেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।

জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। লক্ষাধিক লোকসমাগমের প্রত্যাশা আয়োজকদের। আলিয়া মাদ্রাসা মাঠে বানানো হয়েছে বিশাল মঞ্চ। শহরজুড়ে টানানো হয়েছে বড় বড় বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us