• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫১:২৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

‘রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি-চাঁদাবাজি করে’

৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:০৮

‘রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি-চাঁদাবাজি করে’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতিকে পেশা নয়, কতব্য হিসেবে বেছে নিয়েছেন উল্লেখ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করে।

Ad

হবিগঞ্জে নিউ ফিল্ড মাঠে ৭ ফেব্রুয়ারি শনিবার সকালে জামায়াতের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

Ad
Ad

জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে দলের এমপি বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। প্রয়োজনে রিক্সায় চড়বো। এছাড়াও স্বল্পমূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয় সেটাও কেউ গ্রহণ করবে না। যার অর্থ দিয়ে ক্রয় করার ক্ষমতা আছে সেই পরিপূর্ণ অর্থ দিয়ে গাড়ি-ফ্ল্যাট ক্রয় করবেন।

ডা. শফিকুর রহমান বলেন, দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয়-ব্যায়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। কেউ জনগণের সম্পদে হাত দিলে ছাড় দেওয়া হবে না।

জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করা হবে জানিয়ে তিনি বলেন, কেউ চাঁদা নিতে আসলে হাত ভেঙে দেওয়া হবে। সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে; যার দায় পূর্বে যারা দেশ শাসন করেছেন তাদের। নির্বাচন আসলে নানা প্রতিশ্রুতি নিয়ে সামনে আসেন কিন্তু নির্বাচন হয়ে গেলে প্রতিশ্রুতি ভুলে যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us