• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:২৯:৩৭ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪০

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক : সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ ও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দলটি।

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হবে। 

Ad
Ad

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা। একই সঙ্গে নতুন সরকারের অভিযাত্রায় দেশ ও জাতির কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় মহান সৃষ্টিকর্তার নিকট বিশেষ মোনাজাত করা হবে।

Ad

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:৪০

রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:১৮




বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৯:৩০


বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০


দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪০


Follow Us