নিজস্ব প্রতিবেদক : দেশের উদীয়মান রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে তার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন।


এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’। এই প্রতিপাদ্যকে সামনে রেখেই দলের আগামী দিনের রাজনৈতিক পথচলা এবং গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার অঙ্গীকার করা হবে।
রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই কর্মসূচির মধ্য দিয়েই মূলত দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন শুরু হবে। অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available