নিজস্ব প্রতিবেদক: মানুষ আর ভয়ের সংস্কৃতি চায় না বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কেউ যদি আবার সেই সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
২১ মার্চ শনিবার বিকেলে বিভিন্ন রাজনৈতিক নেতা ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।


তিনি বলেন, ‘আমরা আর ভয়ের সংস্কৃতি চাই না। তবে কেউ যদি এটি ফিরিয়ে আনতে চায়, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবো।’ একই সঙ্গে তিনি যুদ্ধ-বিগ্রহ ও মানুষের জীবন নিয়ে খেলায় না মেতে ওঠার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ বিশ্ব গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে সকালে ঈদের জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘ভোট হালাল হলে গণভোট হারাম কেন?’ এ বিষয়ে সংসদে সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায়ের কথাও জানান তিনি।
ঈদযাত্রা নিয়ে সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, বাসভাড়া ও যাতায়াতে ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। নগরবাসীকে স্বস্তিতে বাড়ি ফিরতে সহায়তা করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available