• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ রাত ১০:০৫:৫৮ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম

২৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৬

নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ ইতোমধ্যেই দলটির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জ আরও শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে-এটা আমি ভবিষ্যৎ মনে করি না, বরং বর্তমান বাস্তবতা। অলরেডি নারায়ণগঞ্জ এনসিপির একটি শক্ত ঘাঁটি।”

২৮ মার্চ শনিবার বিকেলে শহরের কলেজ রোড এলাকায় সংগঠনটির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

Ad
Ad

সংগঠন শক্তিশালী করার পেছনে স্থানীয় নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “এটার জন্য অবশ্যই কৃতিত্ব আপনাদের, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে কাজ করেছেন।’’ এ সময় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ আব্দুল্লাহ আল আমিনকে।

Ad

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজের মতো করে ব্যাখ্যা করছে। এ প্রবণতা চললে জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দিবে।

নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল। এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত বিভিন্ন গডফাদার ও মাফিয়ারা।”

তিনি বলেন, “গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গডফাদার ও মাফিয়ারা পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।”

বর্তমান সংগ্রামের লক্ষ্য নিয়ে তিনি বলেন, “এখন আমাদের সংগ্রাম হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে এখানকার মানুষের জন্য গড়ে তোলা-যাতে সাধারণ মানুষ উপকৃত হয় এবং তাদের পক্ষে কথা বলা হয়।”

সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “নারায়ণগঞ্জে যাতে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়া তৈরি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব। নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপি সবচেয়ে দৃঢ় অবস্থানে থাকবে-এটাই আমাদের প্রত্যাশা।”

সভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্র শক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্র শক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
২৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৬



Follow Us