নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ৩ মাস পর আজ ৪ এপ্রিল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


এর আগে গত ৯ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন যাবৎ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে না। সর্বশেষ ভোটের এক মাস আগে স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। আজ আবার বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available