• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৪:৫৮ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

সাবেক এমপি মোজাম্মেল হকের খালাস

৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৭:০৪

সাবেক এমপি মোজাম্মেল হকের খালাস

নিজস্ব প্রতিবেদক: ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় এ রায়ের পরও তাৎক্ষণিক মুক্তি পাচ্ছেন না তিনি।

৫ এপ্রিল রোববার ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. লিটন মিয়া।

Ad
Ad

রায় ঘোষণার সময় মোজাম্মেল হককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে খালাস প্রদান করেন এবং পরবর্তীতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Ad

এর আগে গত ১ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। ওই দিন বাদী খলিলুর রহমান আদালতে জানান, আসামির খালাসে তার কোনো আপত্তি নেই। পরে আদালত রায়ের জন্য ৫ এপ্রিল দিন নির্ধারণ করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক বাদী খলিলুর রহমানকে ধানমন্ডির একটি কার্যালয়ে ডেকে নেন এবং নির্বাচনী খরচের জন্য তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া পরবর্তী সময়ে শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় বলেও মামলায় বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট এ মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোজাম্মেল হককে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০









Follow Us