নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ বিভিন্ন দেশীয় উপাদান প্রদর্শন করেন। শোভাযাত্রার পুরো পথে শিল্পীরা দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি গান পরিবেশন করে উৎসবের আমেজ ছড়িয়ে দেন।

শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতিকে বাদ দিয়ে বিজাতীয় ও পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ জাতির জন্য ক্ষতিকর। বাঙালির প্রকৃত চেতনা ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available