নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১৭ এপ্রিল শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত জামায়াতের জেলা আমির সম্মেলনে তিনি এ আহ্বান জানান।


ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এ সময় তিনি দাবি করেন, নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়ম ও কারচুপির মাধ্যমে জুলাইয়ের চেতনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক ধারা নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে। জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধী মতের কণ্ঠ রোধ করা হচ্ছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে দুর্বল করা হচ্ছে। এ পরিস্থিতিকে তিনি ‘নতুন ধরনের ফ্যাসিবাদ’ হিসেবে আখ্যা দেন।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, দেশের সংকট নিয়ে স্বাধীনভাবে ও পূর্ণাঙ্গভাবে তথ্য প্রকাশে বাধা সৃষ্টি করা হচ্ছে। গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ও পূর্ণাঙ্গ সংবাদ পরিবেশনের আহ্বানও জানান তিনি।
এ সময় তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই সক্রিয় থাকবে এবং জনগণের পাশে থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available