• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:০৮:৫৬ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

২১ এপ্রিল ২০২৬ সকাল ১০:১৭:৫৪

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা তৃতীয়বারের মতো চাঁদপুরের সংসদ সদস্য হতে যাচ্ছেন। সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি।

২০ এপ্রিল সোমবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় আবারও ঠাঁই পেয়েছেন দুইবারের সাবেক মহিলা এমপি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা।

Ad
Ad

সাবেক এমপি রাশেদা বেগম হীরার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলায় সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে। তার স্বামী মরহুম মো. রফিকুল ইসলাম মজুমদার চট্টগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তা ছিলেন।

Ad

রাশেদা বেগম হীরা বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। এছাড়া দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দল চাঁদপুর জেলা শাখার সভানেত্রী ছিলেন।

তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ১৯৭৯ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলের ভি.পি. ও জি.এস. পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রনেত্রী হিসেবে তিনি ১৯৮১ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সাথে রাষ্ট্রীয় সফরে নেপাল ভ্রমণ করেন এবং টেলেন্ট স্টুডেন্ট হিসেবে তিনি হিজবুল বাহার সফর ও বঙ্গভবনে আমন্ত্রিত হন। ১৯৮৪ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যেমন অল্ফাম, সেভ-দি-চিলড্রেন, ভিএসওতে জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন, পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ এ যাবৎ দলের সকল রাজনৈতিক কর্মসূচিতে তিনি একজন লড়াকু সৈনিক। তিনি ৮ম ও ৯ম জাতীয় সংসদে তিনি দলের মনোনয়নে সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিএনপির কালো পতাকা কর্মসূচিতে ঢাকা পল্টন এলাকা থেকে রাশেদা বেগম হীরাকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে পুলিশের কাজে বাধা সংক্রান্ত মামলায় আসামি দেখানো হয়। ওই মামলায় ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে আদালত তার জামিন না-মঞ্জুর করেন। পরে উক্ত আদেশের বিরুদ্ধে ২০১৮ সালের (১৩ মার্চ) হাইকোর্টে জামিনের আবেদন জানালে আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের একটি যৌথ বেঞ্চে তাকে জামিন প্রদান করেন।

এদিকে, তাকে দল থেকে তৃতীয়বারের মতো মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের সব পর্যায়ের নেতা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানিয়েছেন রাশেদা বেগম হীরা।

রাশেদা বেগম হীরা বলেন, আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমাকে আবারও আমাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব নেতাকর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। চাঁদপুরের উন্নয়নের পূর্বের ন্যায় কাজ করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮





গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
২১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৬:০৫





Follow Us