নিজস্ব প্রতিবেদক: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে।
২৫ এপ্রিল শনিবার সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশটি শুরু হয়। এতে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।


সমাবেশ পরিচালনা করছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতাদের। ইতোমধ্যে বিভিন্ন দলের নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গণভোটের ফল দ্রুত বাস্তবায়ন এবং জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে কার্যকর করার দাবি জানাচ্ছেন। সমাবেশে অংশ নেওয়া বক্তারা রাজনৈতিক সংস্কার ও ন্যায়বিচারের বিষয়েও বক্তব্য রাখছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available