• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৩:০২ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় বিএনপি: মির্জা ফখরুল

২৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০০:২২

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে।

২৫ এপ্রিল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Ad
Ad

এ সময় তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে এবং বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা চলছে।

Ad

তিনি আরও বলেন, ছাত্র রাজনীতিতে অপচেষ্টা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, এর নিন্দা জানান তিনি এবং নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

ফখরুল ইসলাম আলমগীর জানান, গত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনামলে শ্রমিকরা বঞ্চিত হয়েছেন, তাই শ্রমিকদের অধিকার রক্ষায় বিএনপি কাজ করে যাবে।

তিনি আরও বলেন, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি সমাবেশ করবে এবং এটি শ্রমিক অধিকার রক্ষার পাশাপাশি রাজনৈতিক অঙ্গীকারের দিন হিসেবেও পালিত হবে।

সভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা, সদস্য সচিব আবুল হোসেন, জাসাসের আহ্বায়ক হেলাল খান, বিএনপির স্বেচ্ছাসে
বকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নুরুল ইসলাম নয়ন, সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তেনজিংসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি
বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি
২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০১











Follow Us