নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইওএম) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
২৮ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


জানা গেছে, সফররত ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধিদলের সঙ্গে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের চিফ অবজারভার ইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ডেপুটি অবজারভার ইনতা লাসে, সদস্য স্বান্তে টর্গনি ইংস্ট্রম, ইরিনি মারিয়া গুনারি ও অ্যান মার্টিনা মার্লবরো। এছাড়া বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ এবং ড. মাহদি আমিন।
বৈঠকে দেশের নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং ভবিষ্যৎ নির্বাচন নিয়ে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available