• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৭:৩৪ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

জুলাই আন্দোলনকে বিএনপি কলুষিত করেছে: নাহিদ ইসলাম

৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:২৭:০৭

জুলাই আন্দোলনকে বিএনপি কলুষিত করেছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ৬৯ বা ৯০-এর গণঅভ্যুত্থানের চেয়ে এবারের ২৪-এর গণঅভ্যুত্থান ভিন্নতর, যা মূলত ছাত্ররাই শুরু করেছিল। ৩০ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে জুলাই বিপ্লবের অর্জন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনায় এ মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি এই আন্দোলনকে কলুষিত করেছে।

Ad
Ad

জঙ্গিবাদ প্রসঙ্গে বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন, বিরোধী দলের অবস্থান এক্ষেত্রে জিরো টলারেন্স। এটি দমনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

Ad

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোসর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি।

কেন ৫ আগস্টের পর রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন সেই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এনসিপির আহ্বায়ক বলেন, সেই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কী এক? আমরা প্রস্তাব দিয়েছিলাম জাতীয় সরকারের। বিএনপি সেটা নাকচ করে দেয়। অথবা আর্মির হাতে দেশ তুলে দেওয়া যেত। যদি সেটা হতো তবে কি আজ তারা এখানে বসতে পারতো?

নাহিদ আরও বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কথা বলে বিএনপি ওইসময় রাষ্ট্রপতির পক্ষ নিয়েছিল বিএনপি। এখন তো নির্বাচিত সরকার, এখন চাইলেই রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে। আমরা বিশ্বাস করি বিএনপিতে তেমন বিশ্বস্ত এবং যোগ্য লোক আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮





দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:০১




যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৩৪


Follow Us