• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৯:১৪ (01-May-2026)
  • - ৩৩° সে:

শিবিরের কেউ রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করতে পারবে না

১ মে ২০২৬ বিকাল ০৫:২৮:৪২

শিবিরের কেউ রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এমন খবর বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারিত হলেও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১ মে শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বে থাকা অবস্থায় কোনো সদস্য অন্য রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নিতে বা প্রার্থী হতে পারেন না।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালীন সময়ে সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি অন্য কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে দায়িত্ব শেষ করে সংগঠন থেকে বিদায় নেয়ার পর যে কেউ ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন।

Ad

এদিকে ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি সম্মেলনে সাদিক কায়েমের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসে। তবে দলীয় সূত্র বলছে, এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং প্রস্তাব পর্যায়ের আলোচনা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্য প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব অনুমোদন দিলেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এখন পর্যন্ত কোনো নামই চূড়ান্ত হয়নি বলে তিনি স্পষ্ট করেন।

সব মিলিয়ে, সাদিক কায়েমকে ঘিরে নির্বাচনী আলোচনার কথা শোনা গেলেও দলীয় ও আনুষ্ঠানিক পর্যায়ে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us