• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে বৈশাখ ১৪৩৩ রাত ১২:০২:৩৯ (07-May-2026)
  • - ৩৩° সে:

কাঙ্ক্ষিত সংস্কার না হলে ৫ বছর পর ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে: শিশির মনির

৬ মে ২০২৬ রাত ১০:০৮:২৩

কাঙ্ক্ষিত সংস্কার না হলে ৫ বছর পর ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে: শিশির মনির

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হলে আগামী পাঁচ বছরের মধ্যে দেশে স্বয়ংক্রিয়ভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে পারে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

৬ মে বুধবার বিকেলে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর শহীদ সুলেমান হলে জুলাই ঐক্য সিলেট আয়োজিত গণরায় বাস্তবায়ন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

তিনি বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরও যদি ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা না হয়, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে। এর ফলে নতুন করে গণঅভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

Ad

বিএনপির কঠোর সমালোচনা করে শিশির মনির বলেন, দলটির বড় দুর্বলতা হলো যারা তাদের ক্ষমতায় আসার পথ তৈরি করে, তাদের রক্ষা করতে ব্যর্থ হওয়া। তিনি দাবি করেন, অতীতের মতো সাম্প্রতিক সময়েও গণআন্দোলনের মাধ্যমে যারা রাজনৈতিক পরিবর্তনের পথ সুগম করেছে, তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা হয়নি।

তিনি আরও বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ ছিল, গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। কিন্তু সেই অঙ্গীকার বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সভায় তিনি অভিযোগ করেন, বিএনপি গণভোটের রায় থেকে সরে এসেছে এবং এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল। তার ভাষায়, এই ধরনের অবস্থান ভবিষ্যতে দলের জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনতে পারে।

রাষ্ট্র পরিচালনায় প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করে শিশির মনির বলেন, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান কার্যকর না হলে টেকসই উন্নয়ন ও গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠায় আয়-ব্যয়ের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করারও প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সভায় বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:২৫





হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:০৪


Follow Us