• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২০:৫৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন

৮ মে ২০২৬ রাত ০৮:১৪:৩৯

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ মে শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন দিনব্যাপী এই আয়োজন করে। পরে কাচারি বাড়ি দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, হুইপ অ্যাডভোকেট এম রুহুর কুদ্দুস তালুকদার দুলু, নওগাঁ-৬ আসনের শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-১ আসনের মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু, সাবেক রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী, উপ-পুলিশ মহাপরিদর্শক শাহজাহান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হরুন অর রশীদ, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us