• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:২২:২৪ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

ধর্মীয় প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলতা করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা: ধর্মমন্ত্রী

২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৭:০৪

ধর্মীয় প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলতা করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা: ধর্মমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি: দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, কোনো ব্যক্তি উচ্ছৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।

Ad

২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মুরাদনগর-এ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজ সংসদীয় এলাকায় এসে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

Ad
Ad

ধর্মমন্ত্রী বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। আমরা শতভাগ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। কেউ যদি উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন। সরকার এ বিষয়ে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কষ্টে না পড়ে, সে বিষয়ে সরকার সচেতন বলেও জানান তিনি।

হজের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে কায়কোবাদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবাই মিলে কাজ করা হবে, যাতে হজযাত্রীরা আরও ভালো সুযোগ-সুবিধা পান। অতীতের তুলনায় উন্নত সেবা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান ধর্মমন্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us