• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:৩০:২৮ (01-May-2026)
  • - ৩৩° সে:

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৪০

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

রাঙামাটি প্রতিনিধি: মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ” এই ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা) রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দির ও বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন বিহারে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ধর্মপ্রাণ মানুষ ফুল, প্রদীপ ও বিভিন্ন উপকরণ নিয়ে মন্দিরে উপস্থিত হয়ে প্রার্থনায় অংশ নেন।

Ad
Ad

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতিটি মন্দিরে কেক কাটা, প্রদীপ প্রজ্জ্বলন এবং ফুল দিয়ে সাজসজ্জার মাধ্যমে গৌতম বুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ভক্তরা বুদ্ধের আরাধনায় নিমগ্ন হয়ে পড়েন।

Ad

বিহারগুলোতে পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্ট-পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান এবং মঙ্গলসূত্র পাঠসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। এছাড়াও সকল প্রাণীর কল্যাণ কামনায় হাজার প্রদীপ দান, পূজা, পঞ্চশীল গ্রহণ এবং বিভিন্ন দান কর্মসূচি সম্পন্ন করা হয়।

সমবেত প্রার্থনায় অংশ নিয়ে পুণ্যার্থীরা দেশ ও বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, অহিংসা, মৈত্রী ও সৌহার্দ্য কামনা করেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বুদ্ধ পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি মানবতা, শান্তি ও সহমর্মিতার বার্তা বহনকারী এক পবিত্র দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দোয়ারাবাজারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
দোয়ারাবাজারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩১:০৭





Follow Us