• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৫:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিতর্কের মুখে পদ থেকে ইসফাককে সরিয়ে দিল ক্রীড়া পরিষদ

৭ অক্টোবর ২০২৫ সকাল ১০:৫৬:৩০

বিতর্কের মুখে পদ থেকে ইসফাককে সরিয়ে দিল ক্রীড়া পরিষদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে ইসফাক আহসানের নাম ঘোষণার পরই ক্রীড়াঙ্গনে যে তীব্র বিতর্ক শুরু হয়েছিল, তার অবসান ঘটতে চলেছে।  

Ad

ব্যাপক সমালোচনার মুখে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে পরিচালক পদ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

Ad
Ad

আজ ৭ অক্টোবর মঙ্গলবারের মধ্যেই তার পরিবর্তে নতুন একজনের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ডের ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে ২৩ জন নির্বাচিত হয়ে আসেন এবং বাকি দুজনকে মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ।  

৬ অক্টোবর সোমবার বিসিবি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এনএসসি মনোনীত দুই পরিচালক হিসেবে ইসফাক আহসানসহ আরেকজনের নাম প্রকাশ করা হয়।

কিন্তু ইসফাক আহসানের নাম সামনে আসতেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।  

অভিযোগ ওঠে, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুবলীগের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত। অতীতে তিনি চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন।

এই বিতর্কের জেরেই এনএসসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। আজ মঙ্গলবার বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ধারণা করা হচ্ছে, এই সভার আগেই নতুন মনোনীত পরিচালকের নাম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us