• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২৭:৪১ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

লা লিগায় জয় দিয়ে জন্মদিন রাঙালেন এমবাপ্পে

২১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৭:৩৩

লা লিগায় জয় দিয়ে জন্মদিন রাঙালেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: লা লিগায় গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়ে কিলিয়ান এমবাপ্পের জন্মদিন রাঙিয়েছে রিয়াল মাদ্রিদ। সেভিয়াকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে গ্যালাক্টিকোরা।

২০ ডিসেম্বর শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচটিতে মূল একাদশে সাতটি পরিবর্তন এনে সেভিয়ার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরু থেকেই দুই দলের মধ্যে চলে আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াই। প্রথমার্ধের ৩৮ মিনিটে রদ্রিগোর নিখুঁত ক্রসে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

Ad
Ad

দ্বিতীয়ার্ধেও ম্যাচের উত্তেজনা বজায় থাকে। সেভিয়ার হয়ে সানচেস ও রোমেরোর নেওয়া দুটি প্রচেষ্টা দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। অন্যদিকে এমবাপ্পের নেওয়া দুটি শট রুখে দেন সেভিয়ার গোলরক্ষক।

Ad

ম্যাচের ৬৮ মিনিটে বেলিংহ্যামকে ফাউল করায় সেভিয়ার ডিফেন্ডার মার্কাও সরাসরি লাল কার্ড দেখেন। ফলে ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের শেষ দিকে চাপ বাড়ায় রিয়াল।

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। নিজের জন্মদিনে গোলের মাধ্যমে জয় নিশ্চিত করে উচ্ছ্বাসে মাতেন ফরাসি তারকা। এই জয়ে লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও কমালো রিয়াল মাদ্রিদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭








Follow Us