• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৬:৪৪ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

দুপুরে বৈঠকে বসছে বিসিবি, যেসব বিষয়ে আলোচনা হবে

২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৯:৩৩

দুপুরে বৈঠকে বসছে বিসিবি, যেসব বিষয়ে আলোচনা হবে

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটে চলমান নানা আলোচনা ও অস্থিরতার মধ্যে আজ (রোববার) পরিচালকদের নিয়ে সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা ক্রিকেটারদের মধ্যে হতাশা তৈরি করেছে বলে মন্তব্য করেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এমনকি দুই ক্রিকেটার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কোমায় চলে গিয়েছিলেন—এ ধরনের বক্তব্যও সামনে এসেছে।

Ad

এ পরিস্থিতিতে বোর্ড পরিচালকদের নিয়ে জুম মিটিংয়ের মাধ্যমে সভা অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতিত্ব করবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বর্তমানে অস্ট্রেলিয়া থেকে সভায় যুক্ত হবেন বলে জানা গেছে।

Ad
Ad

সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনার জন্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আসন্ন নারী বিপিএল আয়োজন নিয়ে সিদ্ধান্ত, টুর্নামেন্ট পরিচালনায় সমন্বয় বৃদ্ধি এবং নতুন প্রধান নির্বাচক নিয়োগের বিষয়। বোর্ডের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে পরিচালকদের পাল্টাপাল্টি মন্তব্য এবং অন্য বিভাগের হস্তক্ষেপ নিয়ে ওঠা অভিযোগও আলোচনায় আসতে পারে।

ক্রিকেট সংশ্লিষ্টরা আশা করছেন, এই সভার মাধ্যমে বোর্ডের ভেতরের অস্থিরতা কমে আসবে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় স্বচ্ছতা আসবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us