• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৪১:২৭ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

নেইমারের জাদুতে লিগ মৌসুমে প্রথম জয় সান্তোসের

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:৪৭

নেইমারের জাদুতে লিগ মৌসুমে প্রথম জয় সান্তোসের

স্পোর্টস ডেস্ক: ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জয় উপহার দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তার জোড়া গোলে লিগ মৌসুমে প্রথম জয় তুলে নিয়েছে সান্তোস।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারায় সান্তোস। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন নেইমার।

Ad
Ad

খেলার ২৪তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে দৃষ্টিনন্দন শটে দলকে এগিয়ে দেন তিনি। গোলের পর প্রতিপক্ষ সমর্থকদের দিকে চুপ থাকার ইশারা করে উদযাপন করেন নেইমার। পরে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের স্টাইলে নেচে গোল উদযাপন করেন তিনি।

Ad

ম্যাচটি বাড়তি উত্তাপ ছড়ায় নেইমার ও থিয়াগো মেন্দেস-এর পুরনো দ্বৈরথকে ঘিরে। ফ্রান্সে খেলার সময় প্যারিস সেন্ট জার্মেই ও লিঁও এর ম্যাচে ২০২০ সালে মেন্দেসের এক ট্যাকলে গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। এদিনও প্রথমার্ধে মাঠে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। নেইমার প্রতিপক্ষকে ‘টাফ গাই’ বলে কটাক্ষ করেন।

প্রথমার্ধে সান্তোস এগিয়ে থাকলেও বিরতির আগে ভাস্কোর বারোস গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণের গতি বাড়ায় স্বাগতিকরা।

ম্যাচের নির্ধারণী মুহূর্ত আসে শেষ দিকে। উইলিয়ান আরঁ-র বাড়ানো লং পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষক লিও জারডিমের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপ শটে বল জালে জড়ান নেইমার। তাতেই নিশ্চিত হয় সান্তোসের জয়।

বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও মাঠের পারফরম্যান্স দিয়ে সমালোচনার জবাব দিচ্ছেন নেইমার। এই জয়ে লিগে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে সান্তোস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৪:২০






Follow Us