• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:০৩:১৮ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

বেঙ্গালুরু–হায়দরাবাদ ম্যাচ দিয়ে ২৮ মার্চ শুরু আইপিএল

১২ মার্চ ২০২৬ রাত ১০:০৮:১৭

বেঙ্গালুরু–হায়দরাবাদ ম্যাচ দিয়ে ২৮ মার্চ শুরু আইপিএল

স্পোর্টস ডেস্ক: আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের নতুন আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

জানা গেছে, গত জুনে এই স্টেডিয়ামে বেঙ্গালুরুর প্রথম আইপিএল শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জন নিহত হওয়ার ঘটনায় এখানে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সম্প্রতি কর্নাটক রাজ্য সরকার স্টেডিয়ামটিতে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে।

Ad
Ad

প্রাথমিকভাবে এবারের আইপিএলের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। বেঙ্গালুরু তাদের পাঁচটি হোম ম্যাচ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে।

Ad

এদিকে আসাম, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচি দ্বিতীয় ধাপে প্রকাশ করা হবে। এর আগে ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালেও সাধারণ নির্বাচন বা বিধানসভা নির্বাচনের কারণে আইপিএলের সূচি দুই ধাপে প্রকাশ করা হয়েছিল।

উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদের জন্য এটি দ্বিতীয়বার আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলার সুযোগ। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য এটি সপ্তমবারের মতো উদ্বোধনী ম্যাচে অংশ নেওয়া।

এ মৌসুমে কয়েকটি দলের বিকল্প হোম ভেন্যুও রাখা হয়েছে। বেঙ্গালুরু দুটি ম্যাচ খেলবে রায়পুরে এবং পাঞ্জাব কিংস তিনটি ম্যাচ খেলবে ধর্মশালায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
১২ মার্চ ২০২৬ রাত ০৮:১৮:৫৩


Follow Us