স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স ধরে রেখে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হয়। ম্যাচের একমাত্র গোলটি করেন মোহাম্মদ মানিক।


খেলার ১১তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মোর্শেদ আলির বাড়ানো বল থেকে দুর্দান্ত হেডে গোল করেন মানিক। এরপর আক্রমণের ধার বজায় রাখলেও আর গোল পায়নি দলটি।

প্রথমার্ধে আরেকটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি হলেও অফসাইডের কারণে রোনান সুলিভানের করা গোলটি বাতিল হয়। বিরতিতে ১-০ ব্যবধান নিয়েই এগিয়ে ছিল বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে নেপাল সমতায় ফেরার কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ৬০তম মিনিটে বিগ্যান খাডকার হেড বারের ওপর দিয়ে চলে যায়। শেষ দিকে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা।
অন্যদিকে, বাংলাদেশও লিড বাড়ানোর সুযোগ তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে ফাইনালে উঠে যায় দলটি।
গ্রুপ পর্বে নেপাল অনূর্ধ্ব-২০ ফুটবল দল ‘এ’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে ওঠে। অন্যদিকে বাংলাদেশ ‘বি’ গ্রুপ থেকে রানারআপ হয়ে শেষ চারে জায়গা করে নেয়। সেমিফাইনালে জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন আরও এক ধাপ এগিয়ে নিলো বাংলাদেশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available