• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৪:০৪:০৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, নতুন মুখ অমিত-তামিম

২৬ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৩:৪৫

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, নতুন মুখ অমিত-তামিম

স্পোর্টস ডেস্ক: মে মাসের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট ঢাকায় শুরু ৮ মে থেকে। দ্বিতীয় টেস্ট সিলেটে ১৬ মে থেকে।

প্রথম টেস্টের জন‌্য রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্কোয়াড ঘোষণা করেছে। প্রথমবার বাংলাদেশের টেস্ট দলে সুযোগ হয়েছে অমিত হাসানের। প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের নাম বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। প্রথম শ্রেণির ক্রিকেট ক‌্যারিয়ার বেশ ঈর্ষণীয়। তাকে প্রথমবার দেখতে জাতীয় দলে যুক্ত করা হলো। এছাড়া সীমিত পরিসরের ক্রিকেটে জায়গা পাকাপাকি করা তানজিদ হাসান তামিম প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন।

এছাড়া স্কোয়াডে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ২০২৪ সালের পর তারা টেস্ট দলে ফিরলেন। স্পিনার নাঈম হাসানকেও ফেরানো হয়েছে। প্রায় এক বছর পর ফিরলেন তিনি।

বাংলাদেশ স্কোয়াড: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us