• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০২:৪৫ (01-May-2026)
  • - ৩৩° সে:

ফিফার সিদ্ধান্তে বিশ্বকাপে ফিরছে আফগান নারী দল

১ মে ২০২৬ দুপুর ১২:০৩:৪৯

ফিফার সিদ্ধান্তে বিশ্বকাপে ফিরছে আফগান নারী দল

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তানের নারী ফুটবলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন থেকে বিশ্বকাপসহ ফিফার অধীনে আয়োজিত সব প্রতিযোগিতায় নিজেদের দেশের নামেই অংশ নিতে পারবে আফগান নারী ফুটবল দল।

২০১৮ সালের পর আন্তর্জাতিক অঙ্গন থেকে কার্যত হারিয়ে যায় দলটি। বিশেষ করে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটিতে নারী ফুটবল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। নিরাপত্তাজনিত শঙ্কায় অনেক খেলোয়াড় দেশ ছাড়তে বাধ্য হন; বর্তমানে তাদের একটি বড় অংশ অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। সেখানে বিভিন্ন ক্লাবের হয়ে খেললেও জাতীয় পরিচয়ে মাঠে নামার সুযোগ ছিল না তাদের।

Ad
Ad

এই সময়টিতে তারা বিভিন্ন পরিচয়ে কখনও উদ্বাস্তু দল, কখনও অন্য নামে খেলেছেন। তবে নিজেদের পরিচয় আফগানিস্তানের প্রতিনিধি হিসেবেই ধরে রেখেছেন বলে জানিয়েছেন প্রবাসী ফুটবলার নাজিয়া আলি। নিজের দেশের পতাকা বুকে জড়িয়ে আবার মাঠে নামার সম্ভাবনাকে তিনি আবেগঘন ও গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।

Ad

কানাডায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের বাছাইপর্বে তারা অংশ নিতে পারবে না। তবে ২০২৮ সালে লস এঞ্জেলেসে অনুষ্ঠিত অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ সামনে রয়েছে।

ফিফা সভাপতি এক বিবৃতিতে জানান, আফগান নারী ফুটবলারদের দীর্ঘ সংগ্রামকে স্বীকৃতি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের জন্য আন্তর্জাতিক ফুটবলে নতুন সম্ভাবনার দরজা খুলে গেল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
১ মে ২০২৬ দুপুর ০১:০৪:২৭

ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
১ মে ২০২৬ দুপুর ০১:০০:০৭










Follow Us