• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৫৭:৪৬ (03-May-2026)
  • - ৩৩° সে:

ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে বেরিয়ে এলো নতুন তথ্য

৩ মে ২০২৬ দুপুর ০১:৪৮:২০

ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে বেরিয়ে এলো নতুন তথ্য

স্পোর্টস ডেস্ক: ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা। মৃত্যুর কিছুদিন আগেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে।

ম্যারাডোনার মৃত্যুর পেছনে চিকিৎসাগত অবহেলা ছিল কিনা, তা খতিয়ে দেখতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে চলছে বিচারিক কার্যক্রম। এই মামলায় অভিযুক্ত সাতজন চিকিৎসক ও নার্স, যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Ad
Ad

সাম্প্রতিক এক শুনানিতে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত মনোবিদ কার্লোস দিয়াজ আদালতে জানান, দীর্ঘদিন কোকেন ও অ্যালকোহলে আসক্ত থাকার পাশাপাশি তিনি গুরুতর মানসিক সমস্যায়ও ভুগছিলেন। তার মতে, ম্যারাডোনা বাইপোলার ডিজঅর্ডার ও নার্সিসিজমে আক্রান্ত ছিলেন।

Ad

তবে দিয়াজ নিজেই অভিযুক্তদের একজন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুল চিকিৎসা ও ওষুধ প্রয়োগ করেছিলেন। এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ম্যারাডোনার ব্যক্তিত্ব ছিল অত্যন্ত জটিল। মাঠে তিনি যেমন অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন, তেমনি ব্যক্তিগত জীবনে আবেগের ওঠানামা ও আসক্তির সঙ্গে লড়াই করছিলেন।

দিয়াজ আরও দাবি করেন, জীবনের শেষ সময়ে ম্যারাডোনা নিজেকে বদলে ফেলতে চেয়েছিলেন। মৃত্যুর আগে টানা ২৩ দিন তিনি কোনো ধরনের মাদক গ্রহণ করেননি, যা তার পরিবর্তনের ইচ্ছারই প্রমাণ বলে মনে করেন এই মনোবিদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us