স্পোর্টস ডেস্ক: মিচেল মার্শকে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ফরম্যাট মিলিয়ে বেশ কয়েকজন নতুন ও ফেরত আসা ক্রিকেটার সুযোগ পেয়েছেন দলে।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার লিয়াম স্কট ও স্পিনার জোয়েল ডেভিস। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক।


তবে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে খেলছেন না অস্ট্রেলিয়ার তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাদের বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ৯ জুন ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে বাকি দুটি ওয়ানডে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে, ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন।
ওয়ানডে স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available