• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৫২:৫৫ (25-Mar-2026)
  • - ৩৩° সে:

এআই ব্যবহারে বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান

২৫ মার্চ ২০২৬ সকাল ১০:১৫:৩২

এআই ব্যবহারে বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-এর শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে, বিশেষ করে বাংলাদেশে যেখানে প্রশিক্ষিত শিক্ষক ও সম্পদের ঘাটতি রয়েছে। সরকার ইতোমধ্যে শিক্ষকদের জন্য ট্যাবলেট ও কম্পিউটার সরবরাহ, ডিজিটাল কারিকুলাম প্রণয়ন এবং মাল্টিমিডিয়া-সমৃদ্ধ শ্রেণিকক্ষ চালুর উদ্যোগ নিয়েছে।

এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।

Ad
Ad

প্রযুক্তির মাধ্যমে শহর ও গ্রামের বৈষম্য কমানোর পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ও নৈতিক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

Ad

২৪ মার্চ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে’ অংশ নিয়ে তিনি বলেন, বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে।

হোয়াইট হাউসের উদ্যোগে দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে দুদিনব্যাপী সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের স্ত্রী, ফার্স্ট লেডি ও ফার্স্ট জেন্টেলম্যান এবং সমমর্যাদার নেতাদের সঙ্গে যোগ দেন ডা. জুবাইদা রহমান।

সম্মেলনের উদ্বোধন করে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেন, বিশ্ব এখন দ্রুত পরিবর্তনশীল। এখানে শিশুদের সফল হওয়ার জন্য যেসব দক্ষতা প্রয়োজন, তার ব্যবস্থা করতে আজ থেকেই একযোগে সবাইকে কাজ করতে হবে।

আন্তর্জাতিক এই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, তিনি কীভাবে তার কাজের পরিধিকে প্রসারিত করে বৈশ্বিক বিষয়গুলোকেও এরইমধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তিনি কৃত্রিম বৃদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দেন। 

নারী, শিশু ও পরিবারকে শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, তিনি এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দেশের প্রতিনিধিত্ব করছেন যখন বিপুল জনসমর্থন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সদ্য-নির্বাচিত গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। যে সরকারের মূল লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল জাতি বিনির্মাণ করা।

একজন চিকিৎসক হিসেবে শিশুদের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও সুরভীর সঙ্গে তার সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষা, যুব উন্নয়ন ও সামাজিক কল্যাণে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দুই দফার পর আবারও কমল স্বর্ণের দাম!
দুই দফার পর আবারও কমল স্বর্ণের দাম!
২৫ মার্চ ২০২৬ সকাল ১১:২০:৪১






Follow Us