• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২৫:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

২০ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:০১:৪৬

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Ad

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০ এপ্রিল রোববার সকাল সাড়ে ৯টায় কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ১ কেজি পাট বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়।

Ad
Ad

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক আবু সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী গণ ও উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরাসহ আরও অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি পাট বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের পাট ফসল উৎপাদন বৃদ্ধি ও পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us