• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:৩৪:৩২ (12-May-2026)
  • - ৩৩° সে:

নাহিদ রানার বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

১২ মে ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:৪০

নাহিদ রানার বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

১২ মে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

Ad
Ad

ম্যাচের শেষ বিকেলে নাহিদের গতি ও সুইং সামলাতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। শেষ ৫ উইকেটের মধ্যে ৪টিই শিকার করেন এই তরুণ পেসার। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েন তিনি।

Ad

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান করে ৩৮৬ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

বাংলাদেশের প্রথম ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ রান করে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন। এছাড়া মমিনুল হক করেন ৯১ রান এবং মুশফিকুর রহিম যোগ করেন ৭১ রান। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস।

জবাবে পাকিস্তানের হয়ে আজান আওয়াইস ১০৩ রান করলেও বাকিরা বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ নেন ৫ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।

দ্বিতীয় ইনিংসেও শান্ত ও মমিনুলের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। শান্ত করেন ৮৭ রান, আর মমিনুলের ব্যাট থেকে আসে ৫৬ রান।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হক দ্রুত ফিরলেও আব্দুল্লাহ ফজল ৬৬ রান করে প্রতিরোধ গড়েন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

শেষদিকে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ম্যাচ ড্রয়ের দিকে নেওয়ার চেষ্টা করলেও নাহিদ রানার বিধ্বংসী স্পেলে সবকিছু ভেঙে পড়ে। শাকিল, রিজওয়ান ও নোমান আলিকে ফেরানোর পর শাহিন শাহ আফ্রিদির উইকেট নিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন তিনি।

এর আগে ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের মাটিতেও দুই টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবার টেস্টে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয় তুলে নিল টাইগাররা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ১৬ মে সিলেটে অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us