• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৫৭:৩৫ (12-Mar-2026)
  • - ৩৩° সে:
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অতিথিদের দেওয়া ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই শতাধিক বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।১১ মার্চ বুধবার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল ভালো। ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত ১০ ওভারে ৪১ রানের জুটি গড়েন। তবে এরপর বল হাতে ঝড় তোলেন বাংলাদেশের পেসার রানা।শাহিবজাদাকে আউট করে জুটি ভাঙার পর তিনি একে একে আউট করেন সাদাকাত, শামিল, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘাকে। এতে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।৪১ রানে কোনো উইকেট না হারানো পাকিস্তান মুহূর্তেই ৬ উইকেটে ৭০ রানে পরিণত হয়। শেষ পর্যন্ত ১১৪ রানে অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। রানার পাঁচ উইকেটের সঙ্গে তিনটি উইকেট নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের ওপর চাপ তৈরি করেন বাংলাদেশের ব্যাটাররা। ৪ রান করে সাইফ হাসান আউট হলেও তিন নম্বরে নেমে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তানজিদ হাসান তামিম।তামিম ৩২ বলে ফিফটি পূর্ণ করেন। শান্ত ৩৩ বলে ২৭ রান করে আউট হলেও অপর প্রান্তে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তানজিদ হাসান তামিম।