• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১১:১৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কেন্দুয়ায় এক মাসেও খোঁজ মেলেনি নিখোঁজ গৃহবধূ দীপার

১৪ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৩৬:৫৮

কেন্দুয়ায় এক মাসেও খোঁজ মেলেনি নিখোঁজ গৃহবধূ দীপার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: দীর্ঘ এক মাসেও খোঁজ মেলেনি নিখোঁজ গৃহবধূ দীপার। গত ১২ সেপ্টেম্বর স্বামীর বাড়ি থেকে দীপা(১৮) নিখোঁজ হন। নিখোঁজ দীপা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামের আশরাফুলের স্ত্রী। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

Ad

জানা যায়, উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামের আব্দুল মালেকের ছেলে আশরাফুল ও একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার কন্যা দীপা আক্তারের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের পর প্রায় ১৬ মাস আগে পালিয়ে বিয়ে করেন। এরপর গত ১২ সেপ্টেম্বর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন দীপা। দীর্ঘ ১ মাসেও  খোঁজে পাওয়া যাচ্ছে না দীপাকে।

Ad
Ad

নিখোঁজ গৃহবধূ দীপার শ্বাশুড়ি হেনা আক্তার বলেন, আমার পুতের বউ কোথায় আছে জানি না। আত্মীয়-স্বজনসহ সকল জায়গায় খোঁজা হয়েছে কিন্তু পাওয়া যায়নি।

নিখোঁজ দীপার মা দেলোয়ারা খাতুন বলেন, আমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। জানি না, সে কোথায় আছে, কেমন আছে? আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, আমার মেয়েকে উদ্ধার করে দিন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। এসআই তাপস বনিককে দায়িত্ব দেয়া হয়েছে।

এসআই তাপস বনিক জানান, আশা করছি খুব দ্রুতই এর সমাধান হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us