• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২০:৩৬ (24-Mar-2026)
  • - ৩৩° সে:
সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর দেড় বছর বয়সী শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৭ ফেব্রুয়ারি শনিবার রাত ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের একটি বাথরুমের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত কানিজ ফাতেমা ওই এলাকার কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীন দম্পতির মেয়ে।এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একই বাড়ির তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— তোফায়েল আহাম্মদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তার (২৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে খেলাধুলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় কানিজ। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর আজ রাতে প্রতিবেশী তোফায়েল আহাম্মদের বাড়ির সেপটিক ট্যাংকে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীনের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁর সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘নিখোঁজ হওয়ার দিন সকালে কানিজ প্রতিবেশী তোফায়েলের ঘরের ভেতরে গিয়েছিল। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। জমি নিয়ে বিরোধের কারণেই তারা আমার মেয়েকে হত্যা করে লাশ গুম করে রেখেছিল।’রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।