আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ৩৫তম দিন গত ৩ এপ্রিল ইরানে ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধবিমান। বিধ্বস্ত হওয়া এফ-১৫ জেটটিতে দুজন পাইলট ছিলেন। তাদের একজনকে উদ্ধারের দাবি করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। তবে আরেকজনকে হন্নে হয়ে খুঁজছেন মার্কিন সেনারা। এর পেছনে নাকি লুকিয়ে আছে হত্যার ছঁক। আজ ৫ এপ্রিল রোববার এমনটাই দাবি করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম।
একটি সামরিক সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে, দুই দিন আগে ইরানে ভূপাতিত হওয়া একটি যুদ্ধবিমানের পাইলটকে বোমা মেরে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।


সামরিক সূত্রটি তাসনিমকে জানায়, ইরানি সশস্ত্র বাহিনীর হাতে দুই দিন আগে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ ও হতাশ হয়ে আমেরিকানরা এখন সেসব স্থানে বোমা মেরে তাকে হত্যা করতে চাইছে, যেখানে তার থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্রটি উল্লেখ করেছে, আমেরিকানরা আজ রাতে কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় বোমাবর্ষণ করেছে, কারণ তারা ভেবেছিল তাদের পাইলট ওই এলাকায় অবস্থান করছেন।
তিনি আরও যোগ করেন, আমেরিকানরা তাদের দ্বিতীয় ব্যক্তি—যাকে তারা ফ্লাইট ক্রু বলছে—তাকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে এবং এই কারণে তারা বেশ কয়েকটি স্থানে বোমা মেরে তাকে মেরে ফেলতে চায়।
ওই ব্যক্তি বর্তমানে ইরানি বাহিনীর কবজায় আছে কিনা, সে বিষয়ে সূত্রটি কোনো মন্তব্য করেনি।
সূত্রটি জানায়, ‘আমরা এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলছি না, তবে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে, আমেরিকানরা প্রথম পাইলট সম্পর্কেও সম্পূর্ণ সত্য বলছে না, যাকে তারা উদ্ধার করেছে বলে দাবি করেছিল।’
সামরিক সূত্রটির মতে, এই ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের কাহিনী আমেরিকানদের জন্য আরেকটি বড় কেলেঙ্কারি হয়ে দাঁড়াবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available