• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৯:২০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে অটোচালক হত্যা মামলায় গ্রেফতার ৩

১ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১১:৪৭

মেহেরপুরে অটোচালক হত্যা মামলায় গ্রেফতার ৩

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে অটোচালক বিজন মোল্লা হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ অক্টোবর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকা মিরপুর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা ডিবি পুলিশ ও মুজিবনগর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

Ad

গ্রেফতাররা হলো, মুজিবনগর উপজেলার মোয়াখালী গ্রামের কাসেম আলী শেখের ছেলে সোহেল রানা (৩৮), ডাবলু শেখের ছেলে শাকিল শেখ (২৪) ও শরিফ উদ্দিনের ছেলে ডালিম (২০)।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, গত বৃহস্পতিবার বিকালে বিজন মোল্লার ইজিবাইক কয়েকজন ব্যক্তি ভাড়া করে চুয়াডাঙ্গা নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। একদিন পর পরিবারের পক্ষ থেকে মুজিবনগর থানায় একটি জিডি করা হয়। ঘটনার পরদিন মুজিবনগর উপজেলার ভবানন্দপুর গ্রামের মাঠ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও বিজনের কোনও সন্ধান মেলেনি। ২৯ অক্টোবর রোববার রাত সাড়ে ১০টার দিকে মোনাখালী বিশ্বনাথপুর গ্রামের মাঝামাঝি ভৈরব নদের পাশে একটি বাঁশ বাগানের থেকে বিজনের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us